Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস পালিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
ডিসেম্বর ৪, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে ৪ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টর ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে কামালপুর স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ধানুয়া কামালপুর মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক মন্ত্রী সিরাজুল হক। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদুল ইসলাম শামীমের সঞ্চালনায় এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক নওশেদ আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জামালপুর জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন, ভারপ্রাপ্ত ইউএনও আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ , জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী ।

দিবসটির আলোচনা সভায় ৪ ডিসেম্বর ঐতিহাসিক ধানুয়া কামালপুর মুক্ত দিবসের স্মৃতিগাঁথা দিন গুলো নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করা হয়।
প্রতি বছর প্রশাসনের উদ্যোগে দিবসটি পালনের জন্য অনুরোদ করা হয়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।