Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিনসেড ঘর বিক্রির অভিযোগ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ৪, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় টেন্ডার প্রক্রিয়া ছাড়াই সরকারি বিদ্যালয়ের টিনসেড ঘর বিক্রির অভিযোগ উঠেছে ১৮নং জহরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদারের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক সম্প্রতি বিদ্যালয়ের একটি অকেজো টিনসেড ঘর কোন ধরনের সরকারি অনুমোদন বা টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই নিজের এলাকার এক ভাঙ্গারি ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। অভিযোগ উঠেছে, বিক্রির টাকা তিনি ব্যক্তিগতভাবে আত্মসাৎ করেছেন।

এলাকার সমাজসেবক অশোক বিশ্বাস বলেন, “নিয়ম-কানুন উপেক্ষা করে প্রধান শিক্ষক টিনসেড ঘরটি বিক্রি করেছেন। আমরা এলাকাবাসী ঘরটি কিনে পাশের মন্দিরের কাজে লাগাতে চেয়েছিলাম। কিন্তু তিনি ব্যক্তিস্বার্থে আমাদের কাছে না বিক্রি করে অন্যত্র বিক্রি করেছেন।”

বিদ্যালয়ের অফিস সহকারী সমর অধিকারী জানান, তিনি শুনেছেন প্রধান শিক্ষক উপজেলা থেকে টেন্ডার বিজ্ঞপ্তি দেখিয়ে ঘরটি বিক্রি করেছেন বলে দাবি করলেও কত টাকায় বিক্রি করেছেন তা জানানো হয়নি। বিক্রির টাকা তার কাছেই রয়েছে।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদার বলেন, “ঘরটি অকেজো হওয়ায় উপজেলা শিক্ষা অফিস ও এলাকাবাসীকে জানিয়েই ১০ হাজার টাকায় ভাঙ্গারি ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি। এই টাকা বিদ্যালয়ের উন্নয়ন কাজে ব্যয় করা হবে।”

তবে উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত জানান, “প্রধান শিক্ষক টিনসেড ঘর বিক্রির কথা জানালেও আমি অনুমতি দিইনি। সে যদি ঘর বিক্রি করে থাকে, তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।