Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বীকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম ইন্তেকাল করেছেন

ভালুকা ( ময়মনসিংহ) প্রতিনিধি
ডিসেম্বর ১১, ২০২৫ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

ভালুকা ( ময়মনসিংহ) প্রতিনিধি

বীকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন )

আজ বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন।

দীর্ঘদিন ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। হঠাৎ অবস্থার অবনতি হলে তাকে ইউনাইটেড হাসপাতালের বিশেষায়িত ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

দেশের ওষুধ শিল্পে বিশেষ অবদান রেখে যাওয়া এবাদুল করিম ছিলেন বীকন ফার্মার অন্যতম পথিকৃত। তাঁর নেতৃত্বে ভালুকার কাঁঠালীতে প্রতিষ্ঠিত বীকনের আধুনিক উৎপাদন প্ল্যান্ট দেশে ক্যান্সার ও জীবনরক্ষাকারী ওষুধ উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। তাঁর দৃষ্টি ও পরিকল্পনায় বীকন আজ আন্তর্জাতিক মানের অনকোলোজি ও জীবনরক্ষাকারী ওষুধ উৎপাদন করে বিদেশেও রপ্তানি করছে।

ব্যবসায়িক পরিচয়ের পাশাপাশি তিনি ছিলেন রাজনীতিবিদ। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে তিনি দশম জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। উন্নয়ন, শিক্ষা এবং স্থানীয় শিল্প খাতে তাঁর বিভিন্ন উদ্যোগ এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল।

এবাদুল করিম একই সঙ্গে বীকন ডেভেলপমেন্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, বীকন পয়েন্ট লিমিটেড এর চেয়ারম্যান এবং আরও বেশ কিছু শিল্প-বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। দেশের ফার্মাসিউটিক্যাল খাতকে উন্নত করার স্বপ্ন নিয়ে তিনি দীর্ঘ ক্যারিয়ারে একাধিক আধুনিক উৎপাদন ইউনিট ও প্রযুক্তিগত উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।