সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে চার মাসের শিশুকন্যাকে সঙ্গে নিয়ে লিজা আক্তার নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত রোববার (১ নভেম্বর) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মা ও শিশুর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ লিজা আক্তার উপজেলার কালিয়ানপাড়া এলাকার আল-আমিনের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে চার মাসের কন্যাসন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন লিজা। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের দাবি, বাড়ি ছাড়ার সময় তিনি গলার স্বর্ণের চেইন ও নগদ ৫০ হাজার টাকা সঙ্গে নিয়ে যান।
পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান পাননি। মা ও শিশুর সন্ধান পেতে সবার সহযোগিতা চেয়েছে পরিবার।
কেউ তাঁদের সন্ধান পেলে ০১৭৬৭৭৬৩৪৪৪ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

