Nabadhara
ঢাকারবিবার , ৩ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার

MEHADI HASAN
অক্টোবর ৩, ২০২১ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের নড়াগাতীতে নিখোঁজের তিন দিন পর রাজু শেখ (২৬) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে নড়াগাতী থানা পুলিশ। ৩ অক্টোবর (সোমবার) বিকেলে থানার কলাবাড়ীয়া গ্রামের তালুকদার পাড়া ফাঁকা মাঠে মাটি খুড়ে তাকে উদ্ধার করা হয়। নিহত রাজু শেখ খুলনা জেলার রূপসা থানার মহিষাঘোনা গ্রামের ইসলাম শেখের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার খুলনার সেনের বাজার থেকে অজ্ঞাত ৪/৫ জন লোক জেলার তেরখাদা থানার মাথাভাঙা আসার কথা বলে রাজুকে ভাড়া করে। কিন্তু রাজু আর ফিরে না আসায় পরদিন তরা পিতা ইসলাম শেখ রূপসা থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে নড়াগাতী থানার কলাবাড়ীয়া গ্রামের তালুকদার পাড়ায় মাঠের ভিতর রাজুর একটি চটি দেখে সনাক্ত করেন এটা তার ছেলের চটি। অতঃপর আশেপাশে খোঁজ নিয়ে লাশের গন্ধ পেয়ে নড়াগাতী থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ মাটি খুড়ে লাশ উদ্ধার করে এবং নিহত রাজুর বাবা লাশ সনাক্ত করেন।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসাঃ রোকসানা খাতুন নবধারা কে বলেন, নিহতের পরিবারের তথ্য মোতাবেক লাশ উদ্ধার পূর্বক মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।