নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কর্মহীন ২৫ জন নারীকে টেইলারিং ও ২৫ জন কে বিউটিফিকেশন মোট ৫০ জন নারীকে ৩ মাস প্রশিক্ষণ শেষে চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রালয়ের পক্ষ থেকে এ চেক বিতরণ করা হয়।
সময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহি অফিসার একেএম হেদায়েতুল ইসলাম,সদ্য সাবেক অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জোনাকি, নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী প্রশিক্ষণার্থীদের প্রত্যেকের হাতে সার্টিফিকেট ও ১২ হাজার টাকার চেক তুলে দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

