Nabadhara
ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সেনা ক্যাম্পের মতবিনিময় সভা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৮:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত বাবুগঞ্জ উপজেলা ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ২৬ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় পূজা মণ্ডপ কমিটির সভাপতি দিলিপ কুমার রায় ও সাধারণ সম্পাদক স্বপন কুমার দাসসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ফয়সাল হক (৬২ ইবি)। এ সময় তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার সকল সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করা আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যতম দায়িত্ব।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি যদি সংখ্যালঘু ভোটারদের ওপর অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা করে কিংবা ভয়ভীতি প্রদর্শন করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সেনা ক্যাম্পের এ উদ্যোগকে স্বাগত জানান এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।