Nabadhara
ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

চারঘাটে জামায়াতের নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা জামায়াতের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

গণমিছিলটি জাতীয় পতাকা ও জামায়াতের নির্বাচনী প্রতীক “দাঁড়িপাল্লা” হাতে পল্লীবিদ্যুৎ মোড় থেকে শুরু হয়ে উপজেলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চারঘাট বাজারের চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী কাজ করতে চায়। তিনি বলেন, বৈষম্য দূর করে সকল শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় এলে এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। এ সময় তিনি আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শফিকুল ইসলাম, চারঘাট উপজেলা জামায়াতের আমীর শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি সুফেল রানা এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।