গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও বিকট শব্দে শহর জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) রাত ৭ টা ২৫ মিনিটের দিকে জেলা প্রশাসকের বাসভবন মধুমতী’র প্রধান ফটকের সামনে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। এসময় আশপাশের এলাকা সহ ওই এলাকা বিকট শব্দে কেপে ওঠে।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, রাত ৭ টা ২৫ মিনিটের দিকে কে বা কাহারা জেলা প্রশাসকের বাসভবনের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এঘটনায় কোন ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। আমাদের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

