Nabadhara
ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুর-৩ আসনের ৭২টি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি 
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও মাদারীপুর সদরের একাংশ) আসনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। এ আসনের কালকিনি উপজেলার মোট ৭২টি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করায় সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে থাকবে একাধিক বাহিনীর সমন্বিত টিম। সংশ্লিষ্টরা মনে করছেন, নির্ধারিত সময় পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে।

কালকিনি উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বিগত নির্বাচনের সহিংসতার পরিসংখ্যান ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে উপজেলার ৭২টি ভোটকেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম বলেন, নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও ভোটকেন্দ্র সংলগ্ন স্থানে পুলিশের দৃশ্যমান টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও আনসার ব্যাটালিয়নসহ পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানও চলমান রয়েছে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পরিচালিত হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট (ফেজ-২)’.

প্রশাসনের তথ্যমতে, ভোটগ্রহণ শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অস্ত্রসহ পুলিশের বিশেষ টিম দায়িত্ব পালন করবে। দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সঙ্গে থাকবে বডি-ওর্ন ক্যামেরা। কেন্দ্র দখল, জালভোট ও সহিংসতা প্রতিরোধে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয়টি নিয়ে উদ্বেগ থাকলেও ভোটারদের আশ্বস্ত করে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফ উল আরেফিন বলেন, “সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেহেতু ৭২টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত, তাই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট, আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।