নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ–২ (পত্নীতলা–ধামইরহাট) সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী–মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪০ হাজার ৪৪৭ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামসুজ্জোহা খান জোহা, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৯৪ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৬ হাজার ৪৫৩।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আসনটির পত্নীতলা উপজেলা ও ধামইরহাট উপজেলা—এই দুই উপজেলায় ২টি পৌরসভা ও ১৯টি ইউনিয়নের মোট ১২৪টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। রাতে দুই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন।
বেসরকারি এই ফলাফলে ইঞ্জিনিয়ার এনামুল হকের বিজয় নিশ্চিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

