শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাট-১ (চিতলমারী–ফকিরহাট ও মোল্লাহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কপিল কৃষ্ণ মণ্ডল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট।
এ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করেছেন ৬ জন এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র ছিলেন ২ জন।
ফলাফল হাতে পেয়ে মাওলানা মশিউর রহমান আল্লাহর কাছে শুকরানা আদায় করে বলেন, “এ বিজয় আমার জনগণের বিজয়, এ বিজয় ন্যায় ও ইনসাফের বিজয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

