Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে বিএনপি প্রার্থী বাচ্চু মোল্লা বিপুল ভোটে নির্বাচিত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপি দলীয় প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দৌলতপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর দলীয় নেতা-কর্মী ও দৌলতপুরবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে দৌলতপুরের মানুষ তাঁকে বিজয়ী করেছে। তিনি বলেন, “আমি শুধু বিএনপির সংসদ সদস্য নই, আমি দৌলতপুরের সব মানুষের সংসদ সদস্য।” বিএনপি থেকে মনোনয়ন পাওয়ায় দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে নির্দেশ দেন—কোনো ধরনের সহিংসতা বা গ্যাঞ্জাম সহ্য করা হবে না; কেউ করলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

দৌলতপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা অনিন্দ গুহ ঘোষিত ফলাফলে জানা যায়, ১৩৫ কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা ১ লাখ ৬৫ হাজার ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো. বেলাল উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৮৫ ভোট। তৃতীয় অবস্থানে থাকা বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান হাবলু মোল্লা মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৮১২ ভোট।

উল্লেখ্য, কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে জামায়াতের প্রার্থী বিজয়ী হয়েছেন। একমাত্র কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিএনপি প্রার্থী নির্বাচিত হওয়ায় তাঁকে বিভিন্ন সংগঠন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। শুক্রবার সকাল থেকেই নবনির্বাচিত এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লার তারাগুনিয়াস্থ বাসভবনে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সর্বস্তরের মানুষের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।