Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদী-২: বিএনপিকে ভালোবাসে দেশের মানুষ—ড. আব্দুল মঈন খান

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদী-২ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, “বাংলাদেশের মানুষ রাজনীতিতে কখনও ভুল করে না। এই নির্বাচন প্রমাণ করেছে, দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে।”

শুক্রবার দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার চরনগরদী নিজ বাড়িতে নির্বাচনের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, সকালেই পরিবারের সঙ্গে মৃত মা-বাবার কবর জিয়ারত করেছেন। পরে বাড়ির পাশে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ড. মঈন খান বলেন, “দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত ১৭ বছর ধরে স্বৈরাচারী বাংলাদেশ আওয়ামী লীগ সরকার দেশের উপর যে অত্যাচার, জুলুম, মিথ্যা মামলা ও খুন রাহাজানি চালিয়েছে, অর্থ বিদেশে লুটপাট করেছে, আমরা সেই রাজনীতি করতে চাই না। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান–এর আদর্শে রাজনীতি করি। অন্যায়ের বিরুদ্ধে এবং তারেক জিয়া–এর আদর্শ অনুযায়ী রাজনীতি করি। আমরা বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “সামাজিক মাধ্যমে অনেক আলোচনা, নানা জরিপ হয়েছে। কিন্তু দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যতবার রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, দেশের মানুষ সর্বদা সঠিক সিদ্ধান্তে পৌঁছেছে। আমাদের ভুলের মধ্যেও তারা কখনো ভুল করেনি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।