Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ-বিএনপির দুর্গে জামায়াতের হানা- গাজীপুরের পাঁচটি আসনের চারটিতে বিএনপি, একটিতে জামায়াত

শামসুল হক ভূঁইয়া, গাজীপুর
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

শামসুল হক ভূঁইয়া, গাজীপুর

গাজীপুরে আওয়ামী লীগ ও বিএনপির দুর্গ খ্যাত নির্বাচনী এলাকায় এবার জামায়াতে ইসলামী প্রবল বেগে আঘাত হানেছে এবং একটি আসন ছিনিয়ে নিয়েছে, যা সচেতন মহলে ব্যাপক আলোচনার ঝড় তুলেছে। বিএনপির উর্ধ্বতন মহল মনে করছেন, যদি এখনই বিষয়টি খতিয়ে না দেখা হয়, তবে পরবর্তীতে আরও বড় ধরনের বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর জেলার পাঁচটি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে চারটি আসনে বিএনপি এবং একটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী জয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের কার্যালয়ে ফলাফল ঘোষণা করা হয়।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ এবং সাবেক প্রতিমন্ত্রী বিগ্রেডিয়ার আসম হান্নান শাহের কাপাসিয়া নির্বাচনী এলাকায় এবারই প্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থীকে পরাজিত করে জয় লাভ করেছেন।

গাজীপুর-১: বিএনপি প্রার্থী মো. মজিবুর রহমান ধানের শীষ প্রতীকে ২,০৮,৬৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহ আলম বকশী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,৪৯,৫৫৩ ভোট।

গাজীপুর-২: বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি ধানের শীষ প্রতীকে ১,৮৮,৬০৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে। নিকটতম প্রতিদ্বন্ধী ১১ দলীয় জোটের প্রার্থী আলী নাছের খান শাপলাকলি প্রতীকে পেয়েছেন ১,৪০,৯৫০ ভোট।

গাজীপুর-৩: বিএনপি প্রার্থী এস এম রফিকুল ইসলাম বাচ্চু ধানের শীষ প্রতীকে ১,৬২,৩৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা। নিকটতম প্রতিদ্বন্ধী খেলাফত মজলিশের প্রার্থী মুহাম্মদ এহসানুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ১,৫৩৯ ভোট।

গাজীপুর-৪ (কাপাসিয়া): বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি সালাহউদ্দিন আইউবি দাঁড়িপাল্লা প্রতীকে ১,০১,৭৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি প্রার্থী শাহ রিয়াজুল হান্নান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০,৩৯০ ভোট। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক মন্ত্রী মরহুম আসম হান্নান শাহের ছেলে।

গাজীপুর-৫: বিএনপি প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন ধানের শীষ প্রতীকে ১,৩৩,৮৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. খায়রুল হাসান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৮,১২৩ ভোট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।