Nabadhara
ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনি জামে মসজিদের সভাপতি রবিউল ইসলামের দাফন সম্পন্ন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি পুরাতন জামে মসজিদের সভাপতি রবিউল ইসলাম রবি–এর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বাদ জোহর মাদারদীঘি ময়দানে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

মসজিদের দীর্ঘদিনের সভাপতি রবিউল ইসলাম শুক্রবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানাজা নামাজে ইমামতি করেন নবনির্বাচিত এমপি মুহাদ্দিস রবিউল বাশার। আবুল কালাম আজাদ বুলবুলের সঞ্চালনায় জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন পরিবারের সদস্য মশিউল হুদা তুহিন, মরহুমের পুত্র ব্যাংকার শান্ত, ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দীক, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম পিন্টু এবং জামায়াত নেতা নুরুল আফসার মুর্তজা।

এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমেদ খান, উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারি মাওলানা আনওয়ারুল ইসলাম, জজ কোর্টের এপিপি শহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, আলেম, ইমাম ও সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন।

জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।