Nabadhara
ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী-৫: নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক নজরুল মন্ডলের সাথে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতারা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শনিবার একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে জামায়াতের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানান মাওলানা মনজুর রহমান ও জেলা জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন।

এদিকে, এই আসনের নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে “ধানের শীষ” প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বিপুল ভোটে জয়ী হন। প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতের মাওলানা মনজুর রহমানও উল্লেখযোগ্য ভোট পান। নির্বাচন কমিশন প্রক্রিয়া অনুযায়ী অন্যান্য স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা নির্দিষ্ট ভোটসংখ্যা পূরণ করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সৌজন্য সাক্ষাতে জামায়াত নেতারা নির্বাচন পরবর্তী সহিংসতা রোধ, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক-রাজনৈতিক বিভেদ দূর করার আহ্বান জানান। নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এই আহ্বানে সম্মতি জানিয়ে আগামী দিনে শিক্ষা ও উন্নয়নসহ বিভিন্ন সামাজিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

উক্ত অনুষ্ঠানে জেলা ও উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদের সদস্যদের পাশাপাশি পুঠিয়া উপজেলা ও পৌরসভা জামায়াতের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।