Nabadhara
ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে নবনির্বাচিত এমপি বাচ্চু মোল্লাকে জামায়াত আমিরের ফুলেল শুভেচ্ছা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৌলতপুর উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।

শুক্রবার বিকেলে মাওলানা মো. বেলাল উদ্দিন-এর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা দৌলতপুর উপজেলা এলাকার তারাগুনিয়া বাসভবনে গিয়ে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। উল্লেখ্য, তিনি এবারের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন।

এসময় মাওলানা বেলাল উদ্দিন নির্বাচন-পরবর্তী সময়ে এলাকায় যেন কোনো সহিংসতা না ঘটে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে সে বিষয়ে সবার প্রতি নজরদারি ও সহযোগিতার আহ্বান জানান।

জবাবে নবনির্বাচিত এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, দৌলতপুরে কোনো ধরনের সহিংসতা ঘটতে দেওয়া হবে না। কেউ এমন ঘটনায় জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, “আমি এখন দৌলতপুরের এমপি—দলমত নির্বিশেষে সকল মানুষের প্রতিনিধি। আপনাদের সহযোগিতা নিয়ে দৌলতপুরের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”

এদিকে শনিবারও দিনভর দৌলতপুরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।