Nabadhara
ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে সুন্দরবন দিবস ২০২৬ পালিত

বাগেরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি

“বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন” স্লোগানে বাগেরহাটে পালিত হয়েছে সুন্দরবন দিবস ২০২৬। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব-এর আয়োজনে এবং সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন-এর সহযোগিতায় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন পূর্ব বনবিভাগ-এর ডিএফও রেজাউল করিম চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু।

আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন, সহ-সভাপতি এস এম রাজ, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইয়ামিন আলী, প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক এবিএম মোশাররফ হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম টুকু এবং আলী আকবর টুটুলসহ অন্যান্যরা। এ সময় প্রেসক্লাবের সদস্য ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের অক্সিজেন ব্যাংক হিসেবে কাজ করে এবং দক্ষিণাঞ্চলকে ঝড়-জলোচ্ছ্বাস থেকে সুরক্ষা দেয়। তবে নানা কারণে সুন্দরবন ধ্বংসের মুখে পড়েছে। বনদস্যুদের দৌরাত্ম্য, বিষ দিয়ে মাছ ও জলজ প্রাণী নিধন, চোরা শিকারীদের হাতে বাঘ-হরিণসহ মূল্যবান প্রাণীর মৃত্যু এবং লবণাক্ততার কারণে সুন্দরী গাছ মারা যাওয়ার বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

বক্তারা সুন্দরবন রক্ষায় সরকারের ব্যাপক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দেশের মানুষকে নিরাপদ রাখতে সুন্দরবন সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান এবং সুন্দরবন দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার দাবিও জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।