Nabadhara
ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ-৩ আসনে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচ প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। এ আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী এস এম জিলানী।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপালগঞ্জ-৩ আসনে মোট বৈধ প্রদত্ত ভোট ছিল ১ লাখ ৩৬ হাজার ৪৮৫। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী মোট ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পাওয়ায় পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জামানত হারানো প্রার্থীরা হলেন,ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর শেখ সালাউদ্দিন (আম) পেয়েছেন ৫৯১ ভোট, গণঅধিকার পরিষদ-এর আবুল বসার (ট্রাক) পেয়েছেন ২ হাজার ৬০০ ভোট, গণফোরাম-এর দুলাল চন্দ্র বিশ্বাস (উদীয়মান সূর্য) পেয়েছেন ২৬৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. মারুফ শেখ (হাতপাখা) পেয়েছেন ৪ হাজার ৭১৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান (ফুটবল) পেয়েছেন ৩ হাজার ৮০০ ভোট।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, বড় দলের শক্ত অবস্থানের কারণে ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরা উল্লেখযোগ্য ভোট অর্জনে ব্যর্থ হওয়ায় এই আসনে জামানত হারানোর সংখ্যা বেশি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।