Nabadhara
ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে জামায়াত নেতা ডা. নুরুল আমিনের দাফন সম্পন্ন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি উপজেলা জামায়াতের সাবেক আমীর, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা. নুরুল আমিন-কে দাফন করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে শনিবার দুপুর ১২টা ৫ মিনিটে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামের বাসিন্দা ও মৃত নিছার উদ্দিন ঢালীর মেজ পুত্র ছিলেন।

মরহুমের জানাজা নামাজ আশাশুনি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান-এ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মাদ ইজ্জত উল্লাহ এবং সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

জানাজা ও দাফনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, শিক্ষক এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।