Nabadhara
ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে চোলাই মদ ও তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ২

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে অভিযান চালিয়ে চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খাজরা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নির্দেশনায় এএসআই আরিফ, এএসআই ইব্রাহিম ও এসআই ফয়সাল আহমেদের নেতৃত্বে পুলিশ দল খাজরা ইউনিয়নের খাজরা পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মৃত আইজ উদ্দিন খাঁর ছেলে বিল্লাল হোসেন খাঁ ও তার ভাবি তৈয়েবুর খাঁর স্ত্রী রিমা সুলতানার বসতবাড়ির রান্নাঘর থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

অভিযানে আরও জব্দ করা হয় মদ তৈরিতে ব্যবহৃত প্রায় ৩০ লিটার চিটাগুড় মিশ্রিত পানি, মদ তৈরির পাতিল ও ড্রামসহ বিভিন্ন সরঞ্জাম। পরে ঘটনাস্থল থেকে বিল্লাল হোসেন খাঁ ও রিমা সুলতানাকে গ্রেফতার করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশাশুনি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল বলে পুলিশ জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।