Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে মানবপাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে মানবপাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০.৩০ টায় শোভনালী ইউনিয়ন পরিষদ হলরুমে উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় জেলা সিটি আইপি সদস্য কনক চন্দ্র মন্ডলের পরিচালনায় ইউপি চেয়ারম্যান মাওঃ মোঃ আবু বকর ছিদ্দিক সভাপতিত্ব করেন। কমিটির সদস্য সচিব ও ইউপি সচিব মোঃ মতিউর রহমান বিগত সভার সিদ্ধান্ত ও অগ্রগতি পর্যালোচনা করেন।

সভায় ইউপি সদস্যরা, আনসার ভিডিপি টিম লিডার, পঃপঃ পরিদর্শক, ইউনিয়ন সমাজকর্মী, সহকারী শিক্ষক এবং রূপান্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

সভায় মানবপাচার প্রতিরোধে আগামী দুই মাসের কার্যক্রম নির্ধারণ করা হয়। এর মধ্যে রয়েছে:

সারভাইভার চিহ্নিত করে তাদের সুরক্ষা ও সেবা নিশ্চিত করা,বাজেট অনুযায়ী অর্থ ব্যয় করা,উঠান বৈঠক এবং সচেতনতামূলক মাইকিং করা।

উল্লেখ্য, এই কার্যক্রম সুইজারল্যান্ড রাষ্ট্রদূতের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনাল বাস্তবায়নে রূপান্তর সংস্থার মাধ্যমে সাতক্ষীরা জেলায় পরিচালিত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।