Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

আলহাজ্ব শফিকুর রহমান কিরন ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয় লাভ করায় ডিএমখালিতে দোয়া মাহফিল ‎

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় আলহাজ্ব শফিকুর রহমান কিরনের জন্য শরীয়তপুরের ডিএমখালিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রবাসী ইমন হোসেনের বাড়িতে আয়োজিত এই মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

মাহফিলে নবনির্বাচিত এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উপস্থিত ছিলেন ডিএমখালি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সরদার, সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেদ ছৈয়াল, সাবেক সখিপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামিম সরদার, কবির সরকার, ডিএমখালি ইউনিয়ন যুবদলের সভাপতি পলাশ মাঝি ও সাধারণ সম্পাদক মাসুম সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজক প্রবাসী ইমন হোসেন বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনে আলহাজ্ব শফিকুর রহমান কিরন বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়ন আরও বেগবান হবে এবং সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে।”

মাহফিলে বক্তারা নবনির্বাচিত এমপির সফলতা কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে তাঁর হাত ধরে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।