মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত করায় মনিরামপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রæয়ারী) রাতে মনিরামপুর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিলটি বের হয় এবং পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশগ্রহণকারীরা নতুন প্রতিমন্ত্রীর নামে উচ্ছ্বাস প্রকাশ করে বিভিন্ন শ্লোগান দেন। মিছিলে নেতৃত্ব দেন বিএনপি নেতা জাহাঙ্গীর বিশ্বাস এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ।
দলীয় নেতাকর্মীরা বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অনিন্দ্য ইসলাম অমিতকে আরও শানিত করবে এবং যশোর ও মনিরামপুরসহ সমগ্র অঞ্চলের উন্নয়নের গতি বাড়াবে। এছাড়া মানুষের কল্যাণ নিশ্চিত হবে। তারা এ উপলক্ষে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ ধন্যবাদ জানান।

