Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবার এমপি হয়ে মন্ত্রী আফরোজা খানম রিতা

মানিকগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের আফরোজা খানম রিতা প্রথমবার সংসদ সদস্য হয়েই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।

আফরোজা খানম হরিরামপুর উপজেলার আন্দারমানিক গ্রামের প্রয়াত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর বড় মেয়ে এবং মুন্নু গ্রুপের চেয়ারম্যান। স্বাধীনতার পর এই আসন থেকে তিনিই একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

মানিকগঞ্জ-৩ আসনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে জয়ী হন। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক।

আফরোজা খানের রাজনীতির পথ পরিবারিক রাজনীতি থেকে শুরু হয়। ২০০১ সালে তার বাবা হারুনার রশিদ খানের নির্বাচনী সমন্বয়কারীর দায়িত্ব পালন করেই রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ২০১০ সালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৩ সালে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

মন্ত্রীসভায় ডাক পাওয়ায় জেলা বিএনপি ও জেলাবাসী আনন্দিত এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।