Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

গুরুত্বপূর্ণ জেলা গাজীপুরে এবার নেই কোনো মন্ত্রী

শামসুল হক ভূঁইয়া, গাজীপুর
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

শামসুল হক ভূঁইয়া, গাজীপুর

গাজীপুর জেলা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা হলেও এবার কোনো সংসদ সদস্যকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী পদে অন্তর্ভুক্ত করা হয়নি। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে গাজীপুরবাসীর ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও এ সিদ্ধান্তে স্থানীয়রা হতাশা প্রকাশ করেছেন।

গাজীপুর জেলার ৫টি আসনের মধ্যে ৪টিতে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন। পূর্বের মন্ত্রিসভার সদস্য নির্বাচনের সময় প্রতিবার গাজীপুর থেকে কাউকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী করা হতো। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য মন্ত্রিপদে এ কেএম ফজলুল হক মিলনের নাম শোনা গেলেও চূড়ান্ত তালিকায় কোনো গাজীপুর সদস্যের নাম অন্তর্ভুক্ত হয়নি।

সচেতন মহল মনে করছেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা হিসেবে গাজীপুর থেকে কাউকে মন্ত্রী পরিষদের সদস্য করা প্রয়োজন ছিল। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, বিএনপি চেয়ারপারসন ও প্রধান মন্ত্রী এ বিষয়টি বিবেচনা করবেন এবং ভবিষ্যতে গাজীপুরের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।