Nabadhara
ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় শহীদ দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গত বছরের ন্যায় বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম খালিদ সাইফুল্লাহ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোহরাব হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, আনসার ও ভিডিবি কর্মকর্তা মোছা. বুলবুলি খাতুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, নজিপুর পৌরসভার জামায়াতে আমীর মোফাচ্ছেল হক এবং সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

এ সময় বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসটি যথাযথভাবে পালনে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।