Nabadhara
ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ভ্যাট-ট্যাক্স আত্মসাতের অভিযোগে দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস সাময়িক বরখাস্ত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

ভ্যাট ও ট্যাক্স খাতে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাসকে সাময়িকভাবে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের মনিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালনকালে ভ্যাট ও ট্যাক্স খাতে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে কল্লোল বিশ্বাসের বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা (নং-১৮/২০২৫) দায়ের করা হয় এবং পরবর্তীতে তদন্ত কার্যক্রম পরিচালিত হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, তদন্তে উত্থাপিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় কমিশন। অভিযোগের গুরুত্ব ও প্রকৃতি বিবেচনায় জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে বিরত রাখা প্রয়োজন ও সমীচীন বলে মনে করেছে ইসি।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী কল্লোল বিশ্বাস (পরিচিতি নম্বর-১০৯১৩০৩৮), উপজেলা নির্বাচন কর্মকর্তা, দৌলতপুর, কুষ্টিয়া (প্রাক্তন কর্মস্থল: মনিরামপুর, যশোর)-কে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা ও অন্যান্য আইনানুগ সুবিধা প্রাপ্য হবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভ্যাট-ট্যাক্স সংক্রান্ত অর্থ আত্মসাতের অভিযোগে এর আগেও এক উপ-সচিব ও এক অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন।

এ বিষয়ে জানতে চাইলে কল্লোল বিশ্বাস সাময়িক বরখাস্তের বিষয়টি স্বীকার করে বলেন, “এ বিষয়ে আমি আর কোনো মন্তব্য করবো না।”

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিন্দ্য গুহ বলেন, নির্বাচনের ভ্যাট ও ট্যাক্স খাতে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি তিনি শুনেছেন। তবে এ সংক্রান্ত কোনো অফিসিয়াল চিঠি বা লিখিত আদেশ এখনো তার দপ্তরে পৌঁছেনি বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।