Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি 
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি 

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আক্কেলপুর উপজেলা রেলস্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, ইয়াবা বিক্রির সময় হাতেনাতে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন আক্কেলপুর পৌর সদরের হাস্তাবসন্তপুর (জিয়ানী পাড়া) মহল্লার মৃত মোংলা প্রধানের ছেলে রমজান আলী মন্টু (৫৬) এবং শ্রীকৃষ্টপুর মহল্লার মৃত সাইদুর রহমানের ছেলে মামুনুর রশিদ (৪০)।

র‍্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‍্যাব-৫ এর ডিএডি মো. ফারুকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। এ সময় ইয়াবা বিক্রয়কালে তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার দুইজনের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, আসামিদের আদালতে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।