বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা এলাকায় নবনির্বাচিত সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হওয়ায় দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ও বীর মুক্তিযোদ্ধা পরিমল সরকারসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এলাকার কৃতী সন্তান এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হওয়ায় বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জবাসীর জন্য এটি গর্বের বিষয়। তারা দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নতুন প্রতিমন্ত্রীর সফলতা কামনা করেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধারা তাকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দোয়া মাহফিল শেষে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

