Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কালাই সাব-রেজিস্ট্রার অফিসে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসে দলিলের নকল কপি সংগ্রহ এবং নিবন্ধন সংক্রান্ত কাজে সরকারি ফি ছাড়াও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, প্রতিটি নকল কপির জন্য এক হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে। এছাড়া দলিল নিবন্ধনের সময়ও নিয়মবহির্ভূতভাবে বাড়তি অর্থ আদায় করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, দলিল তল্লাশি ফি সরকারি হিসেবে ৫০ টাকা হলেও অফিসে ১০০ থেকে ২০০ টাকা নেওয়া হয়। একইভাবে নকল কপির সরকারি ফি ৮৫০ টাকা হলেও অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক দলিল লেখক জানান, অফিসের একটি সিন্ডিকেটের মাধ্যমে এসব অনিয়ম পরিচালিত হয় এবং আদায়কৃত অর্থ সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ভাগাভাগি করা হয়।

কালাই পৌরসভার বাসিন্দা চঞ্চল বাবু বলেন, নকল কপি সংগ্রহ করতে গেলে অফিসের মোহরার ফরহাদ হোসেন তার কাছ থেকে ১ হাজার ৬৫০ টাকা দাবি করেন। সরকারি ফি ৮৫০ টাকার বিষয়টি তুলে ধরলেও তিনি দাবিতে অনড় ছিলেন। পরে দেড় হাজার টাকা পরিশোধের পর কপি দেওয়া হয়। অভিযুক্ত মোহরার ফরহাদ হোসেন বিষয়টি স্বীকার করেছেন।

কালাই সাব-রেজিস্ট্রার মো. সামিউল ইসলাম বলেন, সরকারি ফি ৮৫০ টাকার বিপরীতে নকল সরবরাহ সম্ভব নয়, কারণ স্ট্যাম্পের দাম সরকারি ফি’র চেয়ে বেশি। অন্যদিকে জয়পুরহাট জেলার রেজিস্ট্রার আব্দুল বারী বলেন, সরকারি ফি ছাড়াও অতিরিক্ত অর্থ নেওয়ার কোনো সুযোগ নেই এবং অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

সচেতন মহল জানিয়েছে, সরকারি সেবা খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে ও ঘুষ ও অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।