Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে মেডিকেল কলেজ ও আইসিইউ স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নরসিংদীতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এছাড়া জেলার জরুরি চিকিৎসা সেবা উন্নত করতে দ্রুততম সময়ের মধ্যে দুটি আধুনিক আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থাপন করা হবে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এদিন তিনি প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় উপস্থিত হন।

নারসিংদীবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, “নরসিংদীতে একটি মেডিকেল কলেজ করার চিন্তা আমাদের আছে। বিষয়টি নিয়ে গতকালও আলোচনা করেছি। আপনারা দোয়া করবেন, দেশের যেখানে যেখানে প্রয়োজন সবখানেই হাসপাতাল ও মেডিকেল কলেজ করা হবে, নরসিংদীতেও হবে।”

তিনি আরও যোগ করেন, “আমার নির্বাচনি এলাকা মনোহরদী ও বেলাব সব কাজে অগ্রাধিকার পাবে। তবে আমাদের লক্ষ্য পুরো দেশটাকে সুন্দর করে গড়ে তোলা। দেশ সুন্দর হলে আমার এলাকাও সুন্দর হবে।”

মুক্তিযোদ্ধাদের বিষয়ে গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে তাদের যথাযথ সম্মান নিশ্চিত করব।”

”যারা আমাদের ভোট দিয়েছেন এবং যারা দেননি—সবার প্রতি আমাদের সমান দায়বদ্ধতা রয়েছে। সকল প্রতিহিংসা ও বিদ্বেষ ভুলে আমরা নতুন, সমৃদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলব।

এর আগে শুক্রবার সকালে মন্ত্রী তাঁর নিজ বাসভবনে পৌঁছালে পুলিশের পক্ষ থেকে তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এ সময় মনোহরদী ও বেলাব উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। ফুলেল শুভেচ্ছা শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।