Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় মিথ্যা ধর্ষণের অভিযোগে কলঙ্কিত এমপি হান্নান মাউসুদ বিরোধে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

মিথ্যা ধর্ষণের অভিযোগে দ্বীপ উপজেলা হাতিয়াকে কলঙ্কিত করা হয়েছে—এমন অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা সদ্য নির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাউসুদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। একই সঙ্গে তারা দায়ের করা ধর্ষণ মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

শুক্রবার বিকেলে চানন্দি ইউনিয়নের নলের চর মান্নান নগর বাজারে স্থানীয় জনগণের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন চানন্দি ইউনিয়ন বিএনপির পূর্ব শাখা সভাপতি মাহবুবুর রহমান, ইউনিয়ন যুবদল নেতা মো. হেলাল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াছিন আলী সুজন, ইউপি সদস্য বেলাল মাঝি সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হান্নান মাউসুদের সমর্থকরা এলাকায় সহিংসতা চালিয়েছিলেন। নির্বাচনে জয়লাভের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এমপি হান্নান মাউসুদের দেওয়া বক্তব্যের পর বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

মানববন্ধনে দাবি করা হয়, প্রতিরোধমূলক মিছিলের সময় নলের চর ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে যোগ দিতে আসা মানুষের ওপর হামলা চালানো হয়। পরে হান্নান মাউসুদ পরিকল্পিতভাবে এক নারীকে দিয়ে মিথ্যা ধর্ষণের অভিযোগ দায়ের করেন। হাসপাতালের রেকর্ড ও পুলিশের সরেজমিন তদন্তেও কোন সত্যতা পাওয়া যায়নি।

বিক্ষোভকারীরা হান্নান মাউসুদকে হাতিয়ার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং দায়ের করা মামলাটি প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য, সম্প্রতি ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়ার ঘটনার পর এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।