বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
হাসপাতালে চিকিৎসাধীন সেলিনা রহমান-কে দেখতে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট জয়নুল আবেদীন।
রোববার (২২ ফেব্রুয়ারি) তিনি হাসপাতালে গিয়ে অসুস্থ নেত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে তার বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পরে এডভোকেট জয়নুল আবেদীন সেলিনা রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। তিনি সেলিনা রহমানের দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।
দলীয় সূত্র জানায়, তার অসুস্থতার খবরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার সুস্থতার জন্য দোয়া করছেন।
উল্লেখ্য, সেলিনা রহমান বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহিরচর ক্ষুদ্রকাঠী গ্রামের সাবেক স্পিকার মরহুম আব্দুল জব্বার খানের সন্তান।

