Nabadhara
ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

সরাইলে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে সরাইল উপজেলা শহীদ মিনার চত্বরে ১৫০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সরাইল উপজেলা আমির মোঃ এনাম খাঁ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোঃ মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সরাইল উপজেলা শাখার সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জামায়াতে ইসলামীর সরাইল উপজেলা নেতা নুরুজ্জামান জাবেদ।

বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।