Nabadhara
ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে ৫শ পিস ইয়াবাসহ নারী আটক

নরসিংদী প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫ মিনিটে পুলিশ পরিদর্শক (নিঃ) এরশাদ উল্লাহ, ইনচার্জ, ডিবি (দক্ষিণ জোন) এর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানটি নরসিংদী মডেল থানাধীন সাহেপ্রতাব মাছিমপুর এলাকায় পরিচালিত হয়।

এ সময় কামাল মিয়ার বাড়ির দক্ষিণ পাশে গলির রাস্তা থেকে কোহিনূর বেগম (৩৫) নামে এক নারীকে আটক করা হয়। তিনি কুড়েরপাড় এলাকার বাসিন্দা এবং তার স্বামীর নাম মোঃ আব্দুস সাত্তার খান। তল্লাশিকালে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

জেলা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।