Nabadhara
ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

পলাশ ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

পলাশ (নরসিংদী) প্রতিনিধি 
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

পলাশ (নরসিংদী) প্রতিনিধি 

পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঘোড়াশাল ফ্লাগ রেলস্টেশনের সামনে পুরাতন সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক নারী সেতুর ওপর দিয়ে পারাপারের সময় ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে শীতলক্ষ্যা নদীতে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা নদীর পাড় থেকে মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়। পুলিশের প্রাথমিক ধারণা, নিহত নারীর বয়স আনুমানিক ২৫ বছর। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

ঘোড়াশাল ফাঁড়ি পুলিশের ইনচার্জ জানান, মরদেহের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, নরসিংদী জেলার বিভিন্ন স্থানে রেললাইন ও সেতু এলাকায় অসচেতনভাবে চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছেন। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।