Nabadhara
ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় নবনির্বাচিত সংসদ সদস্যকে প্রাথমিক শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা

অশোক মুখার্জী, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

অশোক মুখার্জী, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 

কলাপাড়া উপজেলার প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দ এবিএম মোশাররফ হোসেন-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি পটুয়াখালী-৪ আসন (কলাপাড়া-রাঙ্গাবালী) থেকে নবনির্বাচিত সংসদ সদস্য।

বুধবার দুপুরে এমপি মহোদয়ের বাসভবনে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কলাপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষক নেতারা প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামোগত সংকট নিরসন, শিক্ষক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি এবং মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন উপজেলা শাখার সভাপতি শাহাবুদ্দিন তালুকদার, নির্বাহী সভাপতি ইউনুস আলি সোহেল, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, নির্বাহী সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান বশিরসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সম্পাদক ও সদস্যরা।

নেতৃবৃন্দ বলেন, প্রাথমিক শিক্ষা দেশের ভিত্তি। শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সংসদ সদস্যের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন তারা।

এ সময় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করবেন এবং শিক্ষকদের পাশে থাকবেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।