শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দ উপজেলার ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় খামারি ও হাঁস-মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ৮০ জন যুবক-যুবতীর মাঝে সনদপত্র ও ব্যাগ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা যুব উন্নয়ন অফিস কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও ব্যাগ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ হাফিজুল হক।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. টিপু সুলতান, মো. সকিম উদ্দিন আহমেদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কমিউনিটি সুপারভাইজার মো. শহিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার মো. মুসা মিয়া ও অফিস সহকারী মো. মাহমুদুল হাসান শামীমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ হাফিজুল হক বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুব ও যুব মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থবছরে গোয়ালন্দ উপজেলায় ৮০ জন যুব ও যুব মহিলাকে খামারি ও হাঁস-মুরগি পালনের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তারা স্বনির্ভর হয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন।

