Nabadhara
ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে প্রতিহিংসার আগুনে ৫টি দোকান পুড়ে ছাই

আমতলী (বরগুনা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলী উপজেলার হলদিয়া ও আঠারগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মঙ্গলবার গভীর রাতে প্রতিহিংসার আগুনে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ২৬ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের লতিফ খানের মুদি মনোহরি ও কীটনাশক দোকান-এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। দোকান সম্পূর্ণ পুড়ে যায়। মালিক মো. আব্দুল লতিফ খান অভিযোগ করেন, রাতে দোকানে কেউ ছিলেন না এবং বিদ্যুতের সংযোগও ছিল না। তিনি এটিকে পরিকল্পিত অগ্নিকাণ্ড হিসেবে উল্লেখ করে আমতলী থানায় অজ্ঞাত আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

একই রাতেই আঠারগাছিয়া ইউনিয়নের উত্তরগাজীপুর গ্রামে রাসেদুল ইসলামের মুদিমনোহরি দোকান ও পাশের স্বপন শীলের শেলুনও সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডে রাসেদুলের ৫ লাখ ও স্বপনের রক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। উভয়েই নাশকতার অভিযোগ করেছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নাশকতা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।