Nabadhara
ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

ভাণ্ডারিয়ায় বিদেশী অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার – ১

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অস্ত্র ও গুলিসহ মো. আলীম খান (৪৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. জিয়াউর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আলীম খান পালাতে গেলে ডিবি পুলিশ তাকে আটক করে। পরে তার বসত ঘরের শয়নকক্ষের খাটের তোষকের নিচ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান জানান, গ্রেপ্তারকৃত আলীম খানের বিরুদ্ধে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।