Nabadhara
ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে জুটমিলে কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী জনতা জুটমিল-এ ১৩ বছর বয়সী কিশোর শ্রমিক সজিব শরীফ নিহত হয়েছেন। অভিযোগ অনুযায়ী, সহকর্মী রিহাদ দুষ্টামির ছলে সজিবের পায়ুপথে উচ্চচাপের বাতাস প্রবেশ করায় তিনি গুরুতর অসুস্থ হন। সজিবকে প্রথমে ফরিদপুর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, কিন্তু অস্ত্রোপচারের পর তার মৃত্যু হয়।

সজিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা জুটমিলের সামনে বিক্ষোভ করেছেন। তারা হত্যাকারীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আনোয়ার হোসেন জানান, অভিযুক্ত রিহাদ বর্তমানে পলাতক। ময়নাতদন্ত শেষে মরদেহ এলাকায় পৌঁছালে হত্যা মামলা দায়ের করা হবে।

তদন্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, রিহাদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।