Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে দুদকের হাতে ঘুষের টাকা সহ পিআইও ও কার্যসহকারী গ্রেফতার

ফেনী প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আল সাঈদ এবং তার অফিসের কার্যসহকারী আবু নাছেরকে নগদ এক লাখ টাকার ঘুষসহ গ্রেফতার করেছে।

দুদকের নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ফারুক আহমদের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে পিআইও অফিসে এই অভিযান পরিচালনা করা হয়।

দুদক সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হুমায়ুন কবির সবকন্ট্রাকে চুক্তিপত্রের মাধ্যমে সোনাগাজী উপজেলার ৫টি ব্রিজ ও কালভার্ট নির্মাণের কাজ সম্পাদন করেন। কাজ শেষ করে পিআইও অফিসে বিল চাইলে পিআইও আল সাঈদ তার কাছ থেকে ১২ লাখ টাকার ঘুষ দাবি করেন। প্রথম কিস্তিতে হুমায়ুন কবির ৫ লাখ টাকা প্রদান করেন। পরে দ্বিতীয় কিস্তির জন্য চাপ দিলে তিনি দুদকের দিকে সরানাপন্ন হন।

দুদকের ফাঁদে হুমায়ুন কবিরের মাধ্যমে কার্যসহকারী আবু নাছের এক লাখ টাকার ঘুষ প্রদান করেন। ঘুষ নেওয়ার সময় দুদকের সদস্যরা অভিযান চালিয়ে নগদ এক লাখ টাকা সহ দুই কর্মকর্তাকে গ্রেফতার করেন।

দুদক নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন:

পিআইও: মোঃ আল সাঈদ, সাকতা গ্রাম, কেরানীগঞ্জ, ঢাকা।

কার্যসহকারী: আবু নাছের, মমারিজপুর গ্রাম, দাগনভূঞা, ফেনী।

দুদক নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।