Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

পরকীয়ায় বাঁধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ ২ জন আহত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার সীমান্তবর্তী পূর্ব চর নলচিড়া গ্রামে পরকীয়ায় বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ দুইজন আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মো. আবু হানিফ রাড়ী (৬৫) বর্তমানে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, তারাবির নামাজ শেষে আবু হানিফ রাড়ী বাড়িতে এসে খাওয়া-দাওয়া শেষে গোয়ালঘরে গরু দেখতে যান। এ সময় তার ছেলে শাহাবুদ্দিন রাড়ীর বসতঘরে প্রতিবেশী মো. অলিল হাওলাদার (৩৫) প্রবেশ করেন। পরিবারের সদস্যরা শাহাবুদ্দিনের স্ত্রী ও অলিল হাওলাদারকে একই ঘরে দেখতে পেয়ে হৈচৈ শুরু করলে অলিল পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আবু হানিফ রাড়ী তাকে আটকানোর চেষ্টা করলে ধাক্কা দিয়ে পালিয়ে যান তিনি।

পরে অভিযোগ রয়েছে, অলিল হাওলাদার লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ আবু হানিফ রাড়ীর বাড়িতে হামলা চালান। এ সময় ধারালো দা দিয়ে আবু হানিফ রাড়ীর মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে গেলে তার স্ত্রী সেনোয়ারা বেগম (৫৮)কেও মারধর করা হয়। হামলাকারীরা ঘরের মালামাল ভাঙচুর ও নগদ টাকা লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় আবু হানিফ রাড়ীর ছেলে মো. জিয়া রাড়ী বাদী হয়ে মুলাদী থানায় ৬ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৫ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত অলিল হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌকির হোসেন জানান, আহত আবু হানিফ রাড়ীর মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

মুলাদী থানার ওসি (তদন্ত) মোমিনুর উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।