কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলার কৃতী শিক্ষার্থী হেরিছা বিনতে হেমায়েত অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। তার এ সাফল্যে বিদ্যালয়সহ এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
হেরিছা কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিনি বিদ্যালয়টির অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বি.এম. হেমায়েত হোসেনের কন্যা। তার মা হোসনে আরা বেগম কালকিনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় হেরিছা ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশসেবায় আত্মনিয়োগ করতে চায়। উল্লেখ্য, তিনি কালকিনি-ডাসার উপজেলার প্রথম শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারী শিক্ষার্থী।
শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

