Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারি)বিকালে উপজেলার নিলফা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোল্লা ফার্মেসির মালিক হেদায়েত মোল্লাকে জরিমানা করেন ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

এসময় টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, কুশলী ইউনিয়নের নিলফা বাজারের মোল্লা ফার্মেসির মালিক হেদায়েত মোল্লার বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি সহ আরো কিছু অভিযোগ ছিলো। তাই সেখানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসনের ঐ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।