Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে তাঁতীদল নেতা হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ

ফেনী প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

সোনাগাজীে তাঁতীদল নেতা আইয়ূব নবী তারেক (২৬) খুনের ঘটনায় তাঁর পিতা কামাল উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে চারজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন বগাদানা ইউনিয়নের গুণক গ্রামের আবু সাঈদ, তার ভাই নাহিদ, নিলয় এবং পিতা অহিদুর রহমান।

মামলার পর দ্রুত খুনীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে উপজেলা তাঁতীদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের জিরোপয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ চত্ত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা তাঁতীদলের আহ্বায়ক ইসমাইল হোসেন এবং সদস্য সচিব হিসেবে সঞ্চালনা করেন আবদুল আল আমিন।

প্রধান অতিথি ছিলেন জেলা তাঁতীদলের আহ্বায়ক সারোয়ার জাহান শ্রাবণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক নাছির ইমাম ভুট্টু, শাহাজাহান ফিরোজ, আবদুল্লাহ আল নোমান, সদস্য জাকির হোসেন, শাহাদাত হোসেন রাজিব, ফেনী পৌর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম ও দাগনভূঁইয়া উপজেলা যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা যুগ্ম আহ্বায়ক আব্দুল হক নোমান, জামাল উদ্দিন, বগাদানার সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, মঙ্গলকান্দি ইউনিয়ন সভাপতি সাঈদুল হক, আমিরাবাদ ইউনিয়ন সভাপতি কামাল উদ্দিন, চরদরবেশ হারুনুর রশিদ, মতিগঞ্জ ইউনিয়নের সভাপতি আতিকুল ইসলাম আতিক, সাধারণ সম্পাদক নুরনবী, পৌর যুগ্ম আহ্বায়ক রিয়াদ হোসেন, এহসানুল হক, শেখ ফরিদ, স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন শাহিন ও শ্রমিকদল নেতা মিজানুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারি ইফতারের পর পারিবারিক বিরোধ মীমাংসার প্রলোভনে ডেকে নিয়ে প্রতিবেশী জামায়াতকর্মী অহিদুর রহমান ও তার ছেলেরা মিলে বগাদানা ইউনিয়ন তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক আইয়ুব নবী তারেককে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

সোনাগাজী মডেল থানা-এর ওসি মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তরা ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

স্থানীয় নেতারা ও উপস্থিতরা খুনীদের দ্রুত গ্রেফতার এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।