Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে রোগীবাহী অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় চালক নিহত, ৭ জন আহত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদী উপজেলায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর বারটার দিকে রোগীবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে মালবাহী পেকুর মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক নাইমুল ইসলাম (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ মোট সাতজন আহত হয়েছেন।

দুর্ঘটনা ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া মোল্লাবাড়ির সামনে ঘটে। নিহত চালক নাইমুল ইসলাম চট্টগ্রামের মীরসরাই উপজেলার বাসিন্দা। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, ঢাকা থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশাল ফিরছিলেন বিসমিল্লাহ অ্যাম্বুলেন্স সার্ভিসের গাড়িটি। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা মালবাহী পেকুর সঙ্গে সংঘর্ষ হলে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

অ্যাম্বুলেন্সে থাকা যাত্রীরা হলেন ভোলার দৌলতখান এলাকার মো. ইব্রাহীম, আসমা বেগম, ইয়াকুব হোসেন, সুমি বেগম ও সানজিদা খানম। দুর্ঘটনায় পেকুর চালক শাকিল হোসেন ও প্রদীপও গুরুতর আহত হন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে এবং নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।