Nabadhara
ঢাকারবিবার , ১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে জমি বিরোধে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৪

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
মার্চ ১, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নামা তারতাপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী শফিকুল ইসলামের অভিযোগ অনুযায়ী, প্রতিবেশী আনিস মেম্বার ও করিম মাস্টারসহ কয়েকজনের সঙ্গে প্রায় ১৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযুক্তরা জমিটির মালিকানা দাবি করে আসছিলেন।

অভিযোগে বলা হয়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে দেশীয় অস্ত্রসজ্জিত একটি দল শফিকুলের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা একটি দু’চালা ও একটি একচালা ঘর ভাঙচুর করে। এ সময় ঘরে থাকা নগদ ২৫–৩০ হাজার টাকা এবং প্রায় ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

হামলায় বাধা দিতে গেলে নূরুন্নাহার (৫৮) গুরুতর আহত হন। তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া শফিকুল (৪০), তোজাম্মেল (৬৫), রঞ্জু (৩৫) ও খোরশেদ (৬০) আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে আনিস মেম্বারকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০–১২ জনকে আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার ছাইফুল মালেক জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।